কথায় আছে যার মন আছে তার ধন নেই আবার যার ধন আছে তার মন নেই। এটাই হচ্ছে আমাদের সমাজের বাস্তব চিত্র। কিন্তু বর্তমান সময়ে গাজীপুরের কন্টেন্ট ক্রিয়েটর তানজিম আহমেদ সোহান ওরফে মিঞা ভাই তার পুরোই ব্যতিক্রম। তিনি মনে করেন মানুষের পাশে দাঁড়াতে হলে প্রচুর টাকার প্রয়োজন নেই, শুধু মনে একটি তীব্র আকাঙ্ক্ষা থাকলে মানুষের পাশে দাঁড়ানো সম্ভব। আর এ কথা কে কেন্দ্র করেই তিনি মানুষের পাশে দাঁড়ানোর কাজ শুরু করেছেন। তিনি অনেক কল্যাণমূলক কাজ করছেন নিজ অর্থায়নে।
তিনি বলেন, তাকে মহান সৃষ্টিকর্তা যতদিন সামর্থ দিবেন, ততদিন তিনি মানুষের পাশে দাঁড়াবেন। তারই ধারাবাহিকতায়, তিনি ২০২৬ সালের পুরো রমজান জুরে অসহায়, দরিদ্র, পথচারীদের ইফতার করানোর উদ্যোগ নিয়েছেন। এ উদ্যোগের পুরো অর্থায়ন তিনি নিজে করছেন এবং পাশাপাশি তার শুভাকাঙ্ক্ষিরা তাকে সহায়তা করছেন। এ মহান কাজ তিনি প্রতিদিন আয়োজন করছেন তার টিমের সদস্যদের নিয়ে।
তার এই উদ্যোগ নেওয়ার উদ্দেশ্য হল, আমরা যারা সামর্থবান আছি, আমরা যেন অসহায়, দরিদ্র, পথচারীদের পাশে দাঁড়াতে পারি বিশেষ করে খুশির সময় গুলোতে। তার এই ইফতার আয়োজনে প্রতিদিন ৪০-৫০ জন মেহমান অংশগ্রহণ করেন। তিনি বলেন,তিনি প্রতি বছর এই কাজের ধারাবাহিকতা বজায় রাখতে চান। তিনি আহ্বান জানান, যাদের সামর্থ্য আছে তারাও যেন তাদের সমাজে, এ ধরনের কল্যাণমূলক কাজগুলো করেন মানুষের কল্যাণে।
লেখক: এম এস তরিকুল ইসলাম ( ফারুক মিয়া)
