শনিবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৬

একুশে হল ও সুফিয়া কামাল হলে সাদিক, ফরহাদ, মহিউদ্দিন বিপুল ভোটে জয়ী

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা শেষে কেন্দ্রভিত্তিক ফলাফল ঘোষণা চলছে। এরই মধ্যে কার্জন হল কেন্দ্রে একুশে হলের এবং ভূতত্ত্ব কেন্দ্রে সুফিয়া কামাল হলের কেন্দ্রীয় সংসদের ফলাফল ঘোষণা করা হয়েছে। উভয় হলে ভিপি, জিএস ও এজিএস পদে বিপুল ব্যবধানে জয়ী হয়েছেন শিবির-সমর্থিত প্যানেলের প্রার্থীরা।

ঘোষিত ফলাফল অনুযায়ী, কার্জন হল কেন্দ্রে একুশে হলের নির্বাচনে ডাকসুর ভিপি পদে ৬৪৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন শিবির-সমর্থিত প্যানেলের প্রার্থী সাদিক কায়েম। আর জিএস পদে এস এম ফরহাদ ৪৬৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এজিএস পদে মহিউদ্দিন খান ৫২১ ভোট পেয়ে জয়ী হয়েছেন।

কার্জন হল কেন্দ্রে (একুশে হল) কেন্দ্রীয় সংসদে ভিপি পদে অন্যদের প্রাপ্ত ভোট সংখ্যা হলো: কাদের ৩৬, উমামা ফাতেমা ৯০, জালাল শূন্য, জামিল খালিদ ১৭, ইয়ামিন মোল্লা ১, আবিদুল ইসলাম খান ১৪১, ইমি শূন্য।

কার্জন হল কেন্দ্রে (একুশে হল) কেন্দ্রীয় সংসদে জিএস পদে অন্যদের প্রাপ্ত ভোট সংখ্যা হলো: মেঘ মল্লার বসু ৮৬, আবু বাকের ১৮৭, মাহিন সরকার ৩, হামিম ১৮০।

কার্জন হল কেন্দ্রে (একুশে হল) কেন্দ্রীয় সংসদে এজিএস পদে অন্যদের প্রাপ্ত ভোট সংখ্যা হলো: মায়েদ ১৪১, তাহমিদ ১০১, এ্যানি ৮, জুবেল ২৪, হাসিব ১২, অদিতি ১০।

মঙ্গলবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকাল ৪টায়। এরপর গণনা শেষে রাত দেড়টার দিকে কার্জন হল কেন্দ্রে একুশে হলের ফলাফল ঘোষণা শুরু হয়। অন্যান্য কেন্দ্রেও ফল ঘোষণা চলছে।

ভূতত্ত্ব কেন্দ্রের সুফিয়া কামাল হলের কেন্দ্রীয় সংসদের ফলাফলেও ভিপি পদে সাদিক কায়েম, জিএস পদে এস এম ফরহাদ এবং এজিএস পদে মহিউদ্দিন বিপুল ভোটে জয়ী হয়েছেন।

ভূতত্ত্ব কেন্দ্রের সুফিয়া কামাল হলে ভিপি পদে প্রাপ্ত ভোট সংখ্যা হলো: সাদিক কায়েম ১২৭০, আবিদুল ইসলাম খান ৪২৩, উমামা ফাতেমা ৫৪৭, শামীম ৪৮৫।

জিএস পদে প্রাপ্ত ভোট সংখ্যা: ফরহাদ ৯৬৪, মেঘমল্লার ৫০৭, হা-মিম ৪০২, আরাফাত ৪৯৮, আবু বাকের ২১৬।

এজিএস পদে প্রাপ্ত ভোট সংখ্যা: মহিউদ্দিন ১১৩৫, তাহমিদ ৩৫৩, জাবির ১৩০।

থেকে আরও পড়ুন