চট্টগ্রামস্থ নাঙ্গলকোট ফোরামের আয়োজনে বুধবার ১২ মার্চ চট্টগ্রামের হোটেল সৈকতে ইফতার মাহফিল ও প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর ভারপ্রাপ্ত আমীর বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ড. আ জ ম ওবায়েদুল্লাহ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি সকলকে, দলমত ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষকে ভালোবাসার মধ্য দিয়ে মানবিক সমাজ গঠন করার আহ্বান জানান।
তিনি বলেন, বাংলাদেশের শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় ইসলামী শাসন প্রতিষ্ঠার বিকল্প নেই। দেশে আইনের শাসন, বাকস্বাধীনতা, ইসলামী আইন বাস্তবায়ন এসব বিষয়ে বর্তমান সরকারকে সময়োপযোগী সংস্কার করতে হবে।

বিশেষ অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে বক্তব্য রেখেছেন কুমিল্লা ১০ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য জনাব মোঃ ইয়াসিন আরাফাত।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, নাঙ্গলকোট উপজেলা আমীর মাওলানা মোঃ জামাল উদ্দিন।

অন্যান্নদের মাঝে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগরীর সদরঘাট থানার আমীর জনাব আব্দুল গফুর, নাঙ্গলকোট উপজেলা শিবির সভাপতি জনাব সেলিম ভূইয়া সহ চট্টগ্রাম ও নাঙ্গলকোটের জামায়াত ও শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
