গেলো সরকারের মদদে জুলাই গণঅভ্যুত্থানে পরিকল্পিত হত্যাকাণ্ড হয়েছে বলে দাবি করেছেন জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার ভলকার তুর্ক। জাতিসংঘ মৃত্যুদণ্ডের পক্ষে নয় মন্তব্য করে তিনি বলেন, তবে বিচার হতে হবে।
বুধবার (৫ মার্চ) বাংলাদেশ সময় সন্ধ্যায় সুইজারল্যান্ডের জেনেভায় জুলাই-আগস্টে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের তথ্যানুসন্ধান প্রতিবেদন তুলে ধরে তিনি এই দাবি করেন।
এসময় সদস্য রাষ্ট্রদের কাছে তুলে ধরা প্রতিবেদনে তুর্ক বলেন, আমি বিশ্বাস করি, অন্তর্বর্তী সরকার জুলাই হত্যাকাণ্ডের বিচার ও জবাবদিহিতা নিশ্চিত করবে।
কাউন্সিলে যোগ দিয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, অন্তর্বর্তী সরকার বিচারের জন্য কাজ করছে। বেশ কয়েকটি কমিশন গঠিত হয়েছে।
এক প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারের আমলে সংখ্যালঘু নির্যাতন আওয়ামী লীগের সন্ত্রাসীদের দিয়েই সংঘটিত হয়েছে।
