back to top
সোমবার, জানুয়ারি ১৯, ২০২৬

কুড়িগ্রামে ফিলিস্তিন রাষ্ট্রের সমর্থনে ছাত্র সমাবেশ

কুড়িগ্রামে ফিলিস্তিন রাষ্ট্রের সমর্থনে ছাত্র সমাবেশ

মোবাশ্বের নেছারী কুড়িগ্রাম: বর্বর ইসরায়েল বাহিনী কর্তৃক ফিলিস্তিনের নিরীহ নারী-শিশুসহ সাধারণ মানুষের ওপর হামলার প্রতিবাদ এবং বিক্ষোভ মিছিল করেছে কুড়িগ্রাম সরকারি কলেজ শাখা ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীরা।
বিশ্বব্যাপী চলমান ছাত্র-আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে তারা এ বিক্ষোভ ও মানববন্ধন করেন। বিক্ষোভ শেষে ছাত্র সমাবেশেরও আয়োজন করে কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।
আজ সোমবার (৬ মে) বেলা সাড়ে ১১টার দিকে শাখা ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীরা কলেজ প্রাঙ্গনে বিক্ষোভ, মানববন্ধন, ফিলিস্তিনি জাতীয় পতাকা উত্তোলন, পদযাত্রা ও ছাত্র সমাবেশ করে। এরপর কলেজ গেটের সামনে মানববন্ধনে বক্তব্য রাখেন কুড়িগ্রাম সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোলায়মান গাদ্দাফি, সদর থানা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান রাব্বী, কলেজ শাখা ছাত্রলীগের সহ-সভাপতি আরেফিন, বিজয় কুমার সেন, নুরনবী সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক নাহিদুল ইসলাম বিদ্যুৎ, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক প্রমুখ।
এসময় শিক্ষার্থীরা ইসরায়েল বাহিনীর বর্বরোচিত
হামলার তীব্র নিন্দাসহ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেয়ার দাবি জানান। #

মোবাশ্বের নেছারী
কুড়িগ্রাম
মোবাইল: ০১৭২৭৭৭৪৯২৭
তারিখ: ০৬-০৫-২০২৪।
info.mobassar1975@gmail.com

 

 

থেকে আরও পড়ুন