কুড়িগ্রামে চলমান এসএসসি পরীক্ষায় মোবাইলে নকল করার অভিযোগে চার শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
রোববার (২৫ ফেব্রুয়ারি) উপজেলার একাধিক পরীক্ষা কেন্দ্রে ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা তাদের বহিষ্কার করেন।
বহিস্কৃত শিক্ষার্থীরা হলো ফুলবাড়ি জছিমিয়া মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মো. আশিফুর রহমান আকাশ সহ আরো তিনজন। আজ রোববার ছিল গনিত ২য় পত্রের পরিক্ষা।
কেন্দ্রের সহকারী প্রধান শিক্ষক মো.রাহিবুল ইসলাম জানান, ওই কেন্দ্রের ২নং কক্ষে মোবাইল দেখে লেখার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা এক শিক্ষার্থীকে হাতেনাতে ধরে ফেলে। পরে তাকে বহিষ্কার করা হয়। আজ রোববার গনিত ২য় পত্রের পরীক্ষা ছিল।
ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিব্বির আহমেদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আজ এসএসসি পরিক্ষা কেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার ও নকল সরবরাহ করার দায়ে মোট চার শিক্ষার্থীকে তাৎক্ষনিক বহিষ্কার করা হয়েছে। পরীক্ষায় কেউ যেন অসদুপায়ের সুযোগ নিতে না পারে সে ব্যপারে আমরা সর্তক আছি।
