back to top
শুক্রবার, জানুয়ারি ১৬, ২০২৬

গুলিস্তানে ভবনে বিস্ফোরণ নিহত-৮; রক্তদাতাদের হাসপাতালে আসার আহবান

রাজধানীর গুলিস্তানে বিআরটিসির বাস কাউন্টারের পাশে একটি ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় সর্বশেষ খবরে ৮ জনের মৃত্যুে সংবাদ পাওয়া গেছে।আজ মঙ্গলবার বিকাল সাড়ে ৪ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় আরও হতাহতের আশঙ্কা করা হচ্ছে। নিহতদের মধ্যে ২ জন নারী ও ৬ জন পুরুষ রয়েছেন।

এরই মধ্যে উদ্ধারকাজে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট যোগ দিয়েছে। বিস্ফোরণের কারণ বা ঘটনার বিস্তারিত তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ফায়ার সার্ভিস জানিয়েছে, বিকাল পৌনে পাঁচটার দিকে বিআরটিসির বাস কাউন্টারের পাশে বিস্ফোরণের ঘটনা ঘটে। হতাহতদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ৭ টি ইউনিট কাজ করছে।

আহতদের ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি। আহতদের জন্য চিকিৎসার জন্য আগ্রহী রক্তদাতাদের ঢাকা মেডিকেলে যাওয়ার আহ্বান জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

থেকে আরও পড়ুন