back to top
শুক্রবার, জানুয়ারি ১৬, ২০২৬

ফেসবুকে পরিচয়, বিয়ে করতে এসে ধরা দুই সমকামী কিশোরী

নাটোরের একডালা মডেল হাইস্কুলের এক ছাত্রীর সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয় হয় সিলেটের দশম শ্রেণির এক মাদ্রাসা ছাত্রীর। এরপর দুই ছাত্রীর পরিচয় প্রেমে পরিণত হয়। সাত মাস প্রেম করার পর ওই মাদ্রাসাছাত্রী নাটোরে স্কুল ছাত্রীর বাসায় চলে আসলে পুলিশ তাদেরকে হেফাজতে নেয়।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার একডালা থেকে তাদের হেফাজতে নেয় পুলিশ।

অপ্রাপ্ত বয়স হওয়ায় মেয়েদের অভিভাবকদের জিম্মায় দেয়া হবে বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।

সিলেট থেকে আসা মাদ্রাসা ছাত্রী জানান, ৭ মাস আগে তাদের ফেসবুকে পরিচয় হয়। এরপর ধীরে ধীরে ঘনিষ্ঠতা বাড়ে। পরে তারা সমকামী বিয়ের সিদ্ধান্ত নেয়। স্কুল ছাত্রী তাকে বিয়ে করার কথা বললে সে তাকে বিয়ে করতে আসে।

এ বিষয়ে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, শুক্রবার বিকেলে একডালা এলাকায় তারা বিয়ের সিদ্ধান্ত নিলে চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়রা সন্ধ্যায় থানায় খবর দিলে পুলিশ তাদের নিয়ে আসে। দুই মেয়ের পরিবারের অভিভাবকদের হাতে দেয়ার প্রস্তুতি চলছে।

থেকে আরও পড়ুন