ইসলামী ব্যাংক আগ্রাবাদ কমার্শিয়াল এরিয়া ব্রাঞ্চের আয়োজনে ওলামা মাশায়েখদের সাথে আজ এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
১৮ সেপ্টেম্বর বিকাল ৩টায় ব্যাং এর কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন মসজিদের ইমাম ও খতিবগণ উপস্থিত ছিলেন।
ইসলামী ব্যাংক আগ্রাবাদ কমার্শিয়াল এরিয়া ব্রাঞ্চের হেড অব ব্রাঞ্চ মোহাম্মদ নিজামুল হকের সভাপতিত্বে ও ফরেন এক্সচেঞ্জ ইনচার্জ মো: সাইফুল ইসলামের সঞ্চালনায় কুরআন তিলাওয়াতের মাধ্যমে সভাটি শুরু হয়।
সভায়, উদ্ভোদনী বক্তব্য রাখেন আগ্রাবাদ বাদামতলী সাব- ব্রাঞ্চের ইনচার্জ শাহেদ সারোয়ার ফয়সাল।
ওলামা-মাশায়েখদের মধ্য থেকে বক্তব্য রাখেন, আবুলখায়ের মসজিদের খতিব মাওলানা নজির হোসাইন কুতুবী, মাওলানা রুহুল আমিন, সিজিএস কলোনী জামে মসজিদের খতিব মাওলানা আবু হানিফা মোহাম্মদ নোমান।

ওলামা-মাশায়েখগণ তাদের বক্তব্যে সুদের ভয়াবহতা ও ইসলামী ব্যাংক এর প্রয়োজনীয়তা এবং এর অগ্রগতি নিয়ে আলোচনা করেন।
উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন, ব্যাংকের ম্যানেজার অপারেশন আবুল আলা মোহাম্মদ রাশেদুল ইসলাম ও অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
পরে, সভাপতির সমাপনী বক্তব্য ও দোয়া-মোনাজাতের মাধ্যমে এ মতবিনিময় সভা সমাপ্তি ঘোষণা করা হয়।
