চট্টগ্রামে বিএনপি নেতার নেত্রীত্বে জামায়াত কর্মীকে মারধর ও দোকান দখলের অভিযোগ

নগরীর খুলশী থানার ফয়েজ লেক এলাকায় জামায়াত কর্মী মামুনুল ইসলামের উপর সশস্ত্র হামলা ও তার দোকান দখলের ঘটনা ঘটেছে।

জানা যায়, ১৯ এপ্রিল সন্ধ্যায় বিএনপি নেতা রাজিব, হানিফ, সোহেল, রুহুল আমিন ও হেলালের নেতৃত্বে ১৫ জনের একটি গ্রুপ জামায়াত কর্মী মামুনুল ইসলামের উপর সশস্ত্র হামলা চালায়। উপর্যুপরি মারধর ও ছুরিকাঘাতে তাকে মারাত্মকভাবে আহত করে এবং তার মালিকাধীন দোকান দখল করে তালা ঝুলিয়ে দেয়। মামুনুল ইসলাম বর্তমানে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এ ঘটনায় বিএনপি নেতাকর্মীদের উপর অভিযোগ এনে আকবরশাহ থানা জামায়াতের আমীর অধ্যক্ষ আবদুল হান্নান চৌধুরী ও সেক্রেটারি মাওলানা রেজাউল করিম তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন। তারা অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। আরও বলা হয় বিএনপি এমন সন্ত্রাসী কর্মকান্ড বন্ধ না করলে জনগনকে নিয়ে এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে।

থেকে আরও পড়ুন