back to top
শনিবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৬

ব্যবসায়ীদের সাথে ইসলামী ব্যাংক আগ্রাবাদ কমার্শিয়াল এরিয়া শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত

ক্যাশলেস ল্যানদেন সহজ করার জন্য এবং ট্রেড লাইসেন্স এর ঝামেলা ছাড়াই ব্যাবসায়ী লেনদেন এর সুবিধার্থে ইসলামী ব্যাংক পিএলসির রয়েছে পার্সোনাল রিটেইল একাউন্ট (পিআরএ) সেবা। এই সেবা ক্ষুদ্র থেকে মাঝারি ব্যবসায়ীদের মাঝে পৌঁছে দিতে এবং তাদের বিনিয়োগ সহায়তার মাধ্যমে সমৃদ্ধ অর্থনীতি নিশ্চিত করার উদ্দেশ্য নিয়ে ১০ সেপ্টেম্বর বেলা ১১টায় শাখার সেমিনার হলে আগ্রাবাদ এলাকার ব্যবসায়ীদের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করে ইসলামী ব্যাং আগ্রাবাদ কমার্শিয়াল এরিয়া শাখা।

ইসলামী ব্যাংকের সিনিয়র এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান মোঃ নিজামুল হকের সভাপতিত্বে ও  সিনিয়র প্রিন্সিপল অফিসার ও ফরেন এক্সচেঞ্জ ইনচার্জ সাইফুল ইসলামের সঞ্চালনায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায়, শাখা প্রধান নিজামুল হক ইসলামী ব্যাংক প্রতিষ্ঠার ইতিহাস টেনে বলেন, একসময় আমাদেরকে উপেক্ষা করা হতো কিন্তু আমরা ইসলামী ব্যাংককে সমৃদ্ধ করে দেখিয়েছি,৫ই আগস্ট ২০২৪ পরবর্তী ইসলামী ব্যাংক খুব দ্রুত সময়ের মধ্যে আবার ঘোরে দাড়িয়েছে ইনশাআল্লাহ।  

তিনি ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, আপনারা কোন ধরণের লাইসেন্স ও টিন এর ঝামেলা ছাড়াই আমাদের কাছে (PRA) একাউন্ট সেবা পাবেন যার মাধ্যমে আপনার ক্যাশলেস লেনদেন সহজ হবে ঝুঁকি ও ব্যয় দুটি কমবে। তিনি ব্যবসায়ীদের আশ্বস্ত করে বলেন, আপনারা সঠিক ভাবে ব্যবসা করুন ইসলামী ব্যাং আপনার পাশে থাকবে সবসময়।

উক্ত মতবিনিময় সভায় উদ্ভোদনী বক্তব্য রাখেন ফার্স্ট এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট আবুল আলা মোহাম্মদ রাশেদুল ইসলাম এবং মূল প্রতিপাদ্য উপস্থাপন করেন সিনিয়র প্রিন্সিপল অফিসার কাইছার মোহাম্মদ শফিউল ইসলাম। ব্যবসায়ীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশন ডবলমুরিং থানার সভাপতি আকরাম হোসেন জিহাদ। আরও উপস্থিত ছিলেন ইনভেস্টমেন্ট ইনচার্জ জাহিদুল ইসলাম প্রমুখ।

থেকে আরও পড়ুন