back to top
শনিবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৬

চট্টগ্রামে কর্ণফুলী সুপার মার্কেটে ভয়াবহ আগুন

মঙ্গলবার (১২ নভেম্বর) রাত ১০টা ২০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয় বলে জানায় ফায়ার সার্ভিস। আগুন লাগা ওই মার্কেটের নাম কর্ণফুলী সুপার মার্কেট।

রিপোর্ট লেখা পর্যন্ত (রাত ১১টা) আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি। দ্রুত নিয়ন্ত্রণ করা না গেলে আশপাশের ভবনেও আগুন ছড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে জানিয়েছে স্থানীয়রা।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম সূত্র জানায়, আগুন নিয়ন্ত্রণে বায়েজিদ স্টেশনের একটি ইউনিট কাজ করছে। আরও একটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে। স্থানীয় লোকজন ও ব্যবসায়ীরা ফায়ার সার্ভিসকে সহযোগিতা করছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

থেকে আরও পড়ুন